তেলিয়ামুড়ায় বিশেষভাবে সক্ষম ১৫৯ জন ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ

প্রগতি ত্রিপুরা, ০৫ ডিসেম্বর, ২০২৫: তেলিয়ামুড়া ব্লক কার্যালয় প্রাঙ্গনে গতকাল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লক ও পুর পরিষদ এলাকার বিশেষভাবে সক্ষম ১৫৯ জন ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের শিশু কল্যাণ ও নারী ক্ষমতায়ন মন্ত্রকের আর্থিক সহায়তা, সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তর এবং তেলিয়ামুড়া ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে সুবিধাভোগীদের মধ্যে শ্রবণযন্ত্র, হুইলচেয়ার, মোটরচালিত হুইলচেয়ার, কোমর সাপোর্ট বেল্টসহ বিভিন্ন প্রকার সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ, তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও পৃথিলা প্রসূন দাস প্রমুখ।

Leave a Comment