প্রগতি ত্রিপুরা, ১লা ডিসেম্বর, ২০২৫: নাগাল্যান্ড প্রতিষ্ঠা দিবস পালন লোকভবনে। আজ এ আয়োজনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নাগাল্যান্ড অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন।
তার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে নাগাল্যান্ড কৃষ্টি সংস্কৃতি আর রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরেন ( রাজ্যপাল ভাষণ) সংশ্লিষ্টরা বলেছেন নাগাল্যান্ড রাজ্য ভারতীয় ইউনিয়নের 16তম রাজ্য হিসাবে 1 ডিসেম্বর 1963 তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এবং একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার 1964 সালে আনুষ্ঠানিক দায়িত্ব ও অফিস গ্রহণ করেছিল।
এদিন আলোচনায় উঠে এসেছে বিষয়গুলো। তার পাশাপাশি ল্যাগাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এমন একটা দিনে যেদিন থেকে রাজভবনের অবসানে শুরু হলো লোকভবনের। উল্লেখ্য, ১ ডিসেম্বর আজ থেকে রাজভবন হলো লোকভবন।
আর এদিনেই লাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস যথেষ্ট গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর ১লা ডিসেম্বর পালিত হয়।
আগরতলায় লোকভবনেও পালন করা হয়েছে ত্রিপুরার রাজ্যপালের উপস্থিতিতে। ১৯৬৩ সালের ১লা ডিসেম্বর নাগাল্যান্ড ভারতীয় ইউনিয়নের ১৬তম রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল।
এর আগে এটি আসামের একটি অংশ ছিল এবং পরবর্তীতে নাগা হিলস এবং তুয়েনসাং ফ্রন্টিয়ার ডিভিশনকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছিল।
১৯৬২ সালের ‘নাগাল্যান্ড রাজ্য আইন’ পাসের মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এই দিনটি নাগাল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং স্বায়ত্তশাসনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটিতে ঐতিহ্যবাহী হর্নবিল উৎসবেরও সূচনা হয়।
এদিন নাগাল্যান্ড স্টেটহুড ডে পালনের মাধ্যমে সেই রাজ্যের বিষয়গুলো তুলে ধরেন আগত প্রতিনিধি ও অতিথিরা। ভাষা, সংস্কৃতি আর সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেন অতিথিরা।








