চার লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার!

প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫ : শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীদের সহযোগিতায় মধুপুর থানাদিন হরিহরদুলা পশ্চিম পাড়া এলাকার এক বাড়ি থেকে চার লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করে। সেই যুবকের নাম রুবেল মিয়া।

এদিকে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই তাদের এই সাফল্য। তবে ইয়াবা ট্যাবলেট গুলি রুবেল মিয়ার ঘরের টাঙের মধ্যে ছিল। আর কিছু ট্যাবলেট তার ঘরের বাইরে পাওয়া গেছে বলে পুলিশ জানান। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়।

জানা যায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে রুবেল মিয়া জানান তাকে উদ্দেশ্যে প্রমাণিত ভাবে এই ট্যাবলেট দিয়ে বাড়ির মধ্যে তাকে ফাঁসিয়ে দিয়েছে। সে কখনোই এসব কাজে জড়িত নয় তবে পুলিশের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলে ধারণা রুবেল মিয়ার পরিবারের। এদিকে এই বছরে মধুপুর থানার এই পর্যন্ত ১৩ টি এনডিপিএস মামলা হয়েছে। যা গোটা রাজ্যের প্রত্যেকটি থানার চেয়ে এগিয়ে রয়েছে মধুপুর থানা বলে জেলা পুলিশ সূত্রে খবর।

Leave a Comment