প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৫: শীতের দিনে প্রতিনিত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দ্রুত গতিতে থাকার ফলে, মদ্যপান করে যানবাহন চালানোর জন্য , বাইকে সঠিকভাবে হেলমেট পরিধান না করারজন্য ও ট্রাফিক আইন অমান্যকরে চলারজন্য প্রতিনয়ত দুর্ঘটনাঘটেযাচ্ছে।
দুর্ঘটনা এরানোর লক্ষ্যে লোকজনদের সচেতন করতে প্রতিনিত প্রয়াস কর্মসূচী করে যাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে দুর্ঘটনা এরাতে মঙ্গলবার রাতে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযানে নামলো শান্তির বাজার থানার পুলিশ।
শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাসের উপস্থিতিতে মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। বাইক চালকরা পুলিশের হাতে থেকে বাচার জন্য হেলমেট পরিধান করে ।
নাম মাত্র হেলমেট পরিধান করলেও সঠিকভাবে হেলমেট পরিধান না করাতে দুর্ঘটনায় প্রান হারাতে হয় বাইক চালকদের।
তাই মঙ্গলবার রাতে বাইক চালকদের ফিতা লাগিয়ে সঠিকভাবে হেলমেট পরিধান করারজন্য পরামর্শ প্রদান করেন শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত।
পুলিশের হাত থেকে রক্ষার জন্য নয় নিজেকে সুরক্ষিত রাখতে ও নিজের আত্মীয় পরিজনদের সুরক্ষিত রাখতে সঠিকভাবে হেলমেট পরিধান করে বাইক চালানোর জন্য পরামর্শ প্রদান করেন ওসি রাজু দত্ত।
এছাড়া যান চালকদের সিটবেল্ট পরিধান করে যান চালানোর পরামর্শ প্রদান করা হয়। অতিরুক্ত যাত্রি পরিবহন ও মদ্যপান করে যানবাহন চালানো থেকে বিরত থাাকর পরামর্শ প্রদান করা হয়।
ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালালে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি। তিনি জানান এইধরনের অভিযান প্রতিনিয়ত জারী থাকবে।








