প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৫: দেশে কিংবা রাজ্যে যে রাজনীতিই চলুক না কেন, কৈলাসহরে ব্যাতিক্রমী অব্যাহত। এবার সিপি আই এম দলের পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে। এই ঘটনায় ফের কৈলাসহরে।
উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্হ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপ প্রধান নির্বাচিত হয়েছে পঁচিশ নভেম্বর মঙ্গলবার দুপুরে। পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এবং ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকেই ইরানি থানার পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত করা হয়েছিলো।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইরানি থানার পুলিশ ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরাও ছিলো। ঊনকোটি জেলার পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মার উপস্থিতিতে প্রথমে তেরো আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছে।
এব্যাপারে পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মা জানান যে, তেরো আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ছয়জন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের, চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের এবং তিনজন পঞ্চায়েত সদস্য সিপিআইএম দলের থাকলেও মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান নির্বাচনে কংগ্রেস দলের চারজন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন এবং সিপিআইএম দলের তিনজন পঞ্চায়েত সদস্যের মধ্যে দুইজন পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকার পাশাপাশি বিজেপি দলের ছয়জন পঞ্চায়েত সদস্যই উপস্থিত ছিলেন।
সিপিআইএম দলের দুইজন পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দলের ছয়জন পঞ্চায়েত সদস্য মিলে মোট আটজন বিজেপি ও সিপিআইএম পঞ্চায়েত সদস্যের সমর্থনে বীনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন বলে জানান পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মা।
দ্বিতীয় দফায় ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধান নির্বাচিত করেন রাজীব দেববর্মা। এগারো আসন বিশিষ্ট ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের সাতজন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের এবং চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের রয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচনে এগারো জন পঞ্চায়েত সদস্যই উপস্থিত ছিলেন। এগারো জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে বীনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের পঞ্চায়েত সদস্য রেবা রানী নম: বিশ্বাস প্রধান নির্বাচিত হয়েছেন এবং বিজেপি দলের অপর আরেক পঞ্চায়েত সদস্য তুফাইল আহমেদ উপ প্রধান নির্বাচিত হয়েছেন বলে জানান পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মা।
তবে, বিশেষ এক সূত্র মোতাবেক জানা যায় যে, ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধান নির্বাচিত হবার পর বিজেপি দলের দুই পঞ্চায়েত সদস্য ফাতেমা বেগম এবং সমিরুন নেছা প্রধান ও উপ প্রধান নির্বাচনকে অবৈধভাবে করা হয়েছে বলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধান নির্বাচিত হলেও সেই প্রধান এবং উপ প্রধানের বিরুদ্ধে খুব শীঘ্রই ফের অনাস্থা আনা হবে বলে বিজেপি দলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা জানান।
অন্যদিকে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম দলের সমর্থন নিয়ে বিজেপি দলের প্রধান নির্বাচিত হওয়ায় ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান কৈলাসহরের বিজেপি দলের এবং সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেন। বদরুজ্জামান জানান যে, সিপিআইএম দলের নেতারা মাঠে ঘাটে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেস দলের কর্মীরাই বিজেপি দলের সম্পদ, কংগ্রেস বিজেপি দলের ধূসর বলে আখ্যায়িত করেন।
তাহলে এখন কিভাবে সিপিআইএম দল বিজেপি দলের সাথে মিলেমিশে প্রধান নির্বাচিত করলো? তাছাড়া কৈলাসহরে বিজেপি দলের গোসঠীকোন্দলের কারনেই বিগত দিনে ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধানের বিরুদ্ধে আনাস্থ এসেছিলো এবং আবার বিজেপি পঞ্চায়েত গঠন করেছে তাতে আনন্দের কিছু নেই বলেও জানান ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো বদরুজ্জামান।








