বিজেপি’র অন্তর্কলহ প্রকাশ্যে মতিনগরে! অন্তরা বনাম নবাদল ও সুপ্রিয়ার লড়াই খেলারমাঠে

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৫: : রবিবার কমলা সাগর বিধানসভা কেন্দ্রের মতিনগর স্কুল মাঠে মতিনগর প্লে সেন্টারের উদোগ্যে শুরু হয় অটল স্মৃতি ফুটবল নকআউট টুর্নামেন্ট।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে এ দিন যে ব্যানার লাগানো হয়েছিল সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডা ত্রিপুরা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাবল বণিক সহ প্রত্যেকের ছবি থাকলেও ছবি নেই স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেবের।

যার কারণে উদ্বোধনী মঞ্চে প্রকাশ্যে মাইক হাতে তেলে বিধায়িকা। তিনি প্রশ্ন তুলেন কমলা সাগর বিধানসভা কেন্দ্রে নবদল বণিক কে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তখন উপস্থিত ছিলেন সেখানে। উপস্থিত খেলোয়াড় সহ দলীয় কার্যকর্তারা প্রত্যেকেই হতচকিত হয়ে পড়েন।

বিধায়িকা ক্ষোভ এতটাই উপড়ে দেন যে উদ্যোক্তারা বাধ্য হন তার হাত থেকে মাইক কেড়ে নিতে। ভারতীয় জনতা পার্টির অন্দরে যে কলহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা কমলা সাগর বিধানসভা কেন্দ্রে এদিন প্রমাণিত হয়ে গেল।

Leave a Comment