দ্রুতগামী বাইকের ধাক্কায় একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

গতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৫: এলাকায় দ্রুতগামী বাইকের ধাক্কায় একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জানা যায়, বাজার সেরে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।

ঘটনার বিবরণে যারা যায়, নালকাটা এলাকার কিছু যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে মশাউলির দিক থেকে ৮২ মাইলের অভিমুখে যাওয়ার পথে মশাউলি বনগাঁও স্কুল সংলগ্ন এলাকায় পথচারী প্রণয় দে ও শ্রীবাস দে নামে দু’জনকে ধাক্কা দেয়।

বাইক নম্বর টিআর০২এ৮৫৫৩। আহত দুই পথচারীকে প্রথমে ৮২ মাইল হাসপাতাল নেওয়া হয়। এরপর রেফার করা হয় ধলাই জেলার কুলাই হাসপাতালে। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে তারা দুই ভাই ৮২ মাইল বাজারে সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন। এলাকা সূত্রে খবর এই এলাকাতে প্রায় সময় উঠতি বয়সের যুবকদের বাইকের তান্ডব দেখা যায়। ঘটনার পর থেকে ঘাতক বাইক উধাও বলে খবর। অভিযোগ সেই বাইকের বৈধ নথিপত্র নেই।

Leave a Comment