প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৫: রাষ্ট্রবাদী মাফিয়াদের এক লক্ষ টাকা না দিয়ে জমি ক্রয় করায় ব্যবসায়ী লক্ষণ সাহাকে মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনা কাকড়াবন বাজার এলাকায়।
জানা যায়, সমাজদ্রোহীরা ব্যবসায়ীর দোকানে ঢুকে রড, পাইপ ও কাঠের টুকরো দিয়ে আক্রমণ করে। পরে কাকড়াবন থানায় দৌড়ে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন বাজার ব্যবসায়ী লক্ষণ সাহা।
অভিযুক্তদের প্রত্যেকের বাড়ি ওই এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, বাড়ির জমি ক্রয় করার পর এক লক্ষ টাকা দাবি করেছিল রাষ্ট্রবাদী মাফিয়ারা। টাকা না দিলে দোকান খুলতে পারবে না বলে হুমকি দিয়েছিল।








