পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান শান্তিকামী সংঘের

প্রগতি ত্রিপুরা, ১৬ নভেম্বর, ২০২৫: কেন্দ্র ও রাজ্য দুই সরকারের পক্ষ থেকেই মাঠে-ঘাটে, রাস্তার ধারে খোলা জায়গায় আবর্জনা না ফেলার জন্য জোর প্রচার চলছে।

রবিবার আগরতলার শান্তিকামী সংঘের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নিয়ে এলাকাজুড়ে সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যত্রতত্র আবর্জনা না ফেলে যথাস্থানে আবর্জনা ফেলার আহ্বান রাখেন শান্তি কামি সংঘের সদস্যরা ।

এই দিনের সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দীপক সিংহ, ক্লাবে সাধারণ সম্পাদক দুলাল সাহা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

Leave a Comment