প্রগতি ত্রিপুরা, ১৬ নভেম্বর, ২০২৫: ন্যাশনাল প্রেস ডে উদযাপন উপলক্ষে, আজ, রবিবার জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে দেশের গণমাধ্যমকর্মী, সাংবাদিক, সম্পাদক, ফটোজার্নালিস্ট সহ সংবাদ জগতের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তারই অঙ্গ হিসেবে এবার তিনজন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক হিসেবে প্রণব নন্দী, তপন চক্রবর্তী ও মনিময় রায় কে নিজ নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি অনির্বাণ দেব ও সম্পাদক অভিষেক দে এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সংবাদ জগতের এই মহান দিনে বরিষ্ঠদের সম্মান জানানোর মধ্য দিয়ে অধিক স্বাধীন, প্রযুক্তি–সমৃদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংবাদ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
একই সঙ্গে প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। জেআরসি-র সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।








