অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর, ২০২৫: উত্তর জেলা তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন উত্তর পদ্মবিল আয়ুষ্মান আরোগ্য মন্দিরের পক্ষ থেকে সম্প্রতি উত্তর পদদ্মবিল এলাকার জলাবাজার গ্রামে এক বাড়িতে গিয়ে স্থানীয় এক রোগীকে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
গত ১১ নভেম্বর ২০২৫ কমিউনিটি হেলথ অফিসার রেবেকা ডার্লং এবং আশাকর্মী সালেহা বেগম জনৈক বয়স্কা মহিলার (৬৩) বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন।
ওই মহিলা দীর্ঘ দুই বছর ধরে শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছিলেন, যার কারণে তাকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছিল। পরিদর্শনকালে, কমিউনিটি হেলথ অফিসার রেবেকা ডার্লং লক্ষ্য করেন যে, রোগীর শ্বাসতন্ত্রের সংক্রমণ দুই বছর ধরে অব্যাহত রয়েছে।
যদিও তার রক্তচাপ স্বাভাবিক ছিল, তবে রক্তে শর্করার মাত্রা কিছুটা বেশি ছিল এবং অক্সিজেনের মাত্রা সামান্য কম। রেবেকা ডার্নং রোগীকে স্বাস্থ্যসেবা এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেন।
তিনি রোগীকে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়। পরিদর্শনকালে, রোগীনিকে শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য সঠিক ওষুধ সেবন এবং নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, কমিউনিটি হেলঘ অফিসার এবং আশাকর্মী নিশ্চিত করেছেন যে, রোগীনি তার ওষুধের ডোজ সম্পর্কে পুরোপুরি বুঝতে পেরেছেন এবং শারীরিক অবনতি বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে, তিনি স্থানীয় আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দ্রুত যোগাযোগ করবেন।
উত্তর পদ্মবিল আযুত্থান আরোগ্য মন্দির কর্তৃপক্ষ এই ধরনের আউটরিচ’ কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করার আশা প্রকাশ করেছে। স্বাস্থা দপ্তর থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে।








