মাটির নিচে লুকিয়ে রেখে বিলেতি মদের ব্যবসা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা করতে পারল না ব্যবসায়ী

প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৫: মাটির নিচে লুকিয়ে রেখে বিলেতি মদের ব্যবসা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা করতে পারল না ব্যবসায়ী।

জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত অফিস টিলা এলাকার জীবন শীল দীর্ঘদিন ধরেই অবৈধ বিলেতি মদ বাড়িতে রেখে ব্যবসা করে চলছে।

তার এই অবৈধ মদ ব্যবসার একাধিক খবর ছিল বিশালগড় থানার পুলিশের কাছে কিন্তু বিশালগড় থানার পুলিশ সঠিক তথ্যের অভাবে জীবন শীলের বাড়িতআনহানা দিতে পারেনি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী নেতৃত্বে পুলিশ ও টি এস আর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিসটিলা স্থিত জীবন শীলের বাড়িতে হানা দেয়।

যদিও পুলিশ আসার টের পেয়ে মদ ব্যবসায়ী জীবন শীল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ির মাটির নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিলেতি মদ উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক।

তিনি আরো জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ মদ ব্যবসায়ী জীবন শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Comment