প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৫: বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আই পি এস বিকাশ সেন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের অভিযানে বিশালগড় থানা এলাকার সমস্ত গাঁজা চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আবারও বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আই পি এস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর গাঁজা বিরোধী অভিযানে সাফল্য।
জানা গেছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে যৌথ বাহিনী প্রচুর শ্রমিক নিয়ে বিশালগড় থানা এলাকার বংশীবাড়ি এডিসির ভিলেজের বেল বাড়ি এবং বরকুচি এলাকার প্রত্যন্ত টিলা ভূমিতে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে বের হন।
মএদিনের এই গাঁজা বিরোধী অভিযানে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া, বিশালগড় থানার ওসি বিজয় দাস, সিপাহীজলা জেলার গোয়েন্দা শাখা, সিআরপিএফ, ১১ নং ব্যাটালিয়ন টিএসআর, ১৪ নং ব্যাটালিয়ন মহিলা টিএসআর।
এদিন যৌথ বাহিনীর অভিযান কারী দলটি ওই এলাকার প্রত্যন্ত টিলা ভূমিতে প্রবেশ করে একের পর এক গাজা বাগান ধ্বংস অভিযান শুরু করে।
একের পর এক টিলা ভূমিতে পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান গাঁজা চাষীরা দূরের জঙ্গল থেকে লুকিয়ে দেখতে থাকে। এদিন পুলিশের এই অভিযান কারি দলটি ৪৫টি ফ্লটে এক লক্ষেরও অধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়।
গাঁজা বাগান ধ্বংস অভিযান শেষে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশালগড় থানা এলাকায় এমন আরো অনেক গাঁজা বাগান গড়ে উঠেছে তবে সবগুলি পুলিশ প্রশাসনের তরফ থেকে ধ্বংস করা হবে।
এদিন বিশালগড় মহাকুমা পুলিশ আধিকারিক গাঁজা চাষীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এই ধরনের অবৈধ গাজা চাষের সাথে যেন কেউ যুক্ত না হয় এবং পরবর্তীকালে তাদের পরিণাম ভালো হবে না।








