মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল কলেজ পড়ুয়া

প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৫: বাগবাসায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল কলেজ পড়ুয়া যুবক। সোমবার গভীর রাতে ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।

প্রাণ হারাল এক কলেজ পড়ুয়া যুবক মৃতের নাম মিশুক নাথ (২০)। তিনি বাগবাসা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মিশুক নাথ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে নিজের TR 05D 9638 নম্বরের মোটরসাইকেল নিয়ে রওনা হন।

তিনি একটি সাউন্ড সিস্টেম সংস্থায় কর্মরত ছিলেন এবং সেদিন রাতে ধর্মনগরের কালাছড়া এলাকায় একটি অনুষ্ঠানে কাজের জন্য যাচ্ছিলেন।

কিন্তু দুর্ভাগ্যবশত, ধর্মনগর-কামেশ্বর সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ১২ চাকার ট্রাকের (নম্বর NL 01L 9382) সঙ্গে তাঁর বাইকের প্রচণ্ড সংঘর্ষ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মিশুককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন

Leave a Comment