২ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ আটক ২ যুবক

অনলাইন ডেস্ক, ০৬ নভেম্বর, ২০২৫: বুধবার গভীর রাতে ধর্মনগর-কৈলাসহর সড়কের আনন্দবাজার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, তল্লাশি চলাকালে সন্দেহজনক একটি মোটরবাইক আটক করা হয়। মোটরবাইকে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে ২,০০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুই যুবককে আটক করে পুলিশ।

ধৃতদের নাম ছুনর আলি এবং ফজর আলি, দুজনেরই বাড়ি কৈলাসহরের ইরানি এলাকায়। ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এই অভিযানকে স্থানীয় মহল সাধুবাদ জানিয়েছে।

Leave a Comment