রাষ্ট্রবাদী মামা -ভাগিনার হাতে আক্রান্ত গাড়ি চালক

প্রগতি ত্রিপুরা, ৭ নভেম্বর, ২০২৫: এক রাষ্ট্রবাদী নেতা অর্থাৎ রেশন ডিলার এবং তার ভাগিনার দ্বারা রক্তাক্ত শাসকদলের এক কর্মী।

জানা গেছে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গকুল সরদারপাড়া এলাকার গাড়ি চালক শ্যামল দাস নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় উরফে সঞ্জুর হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত হন গাড়ি চালক শ্যামল দাস।

জানা গেছে শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্ম শেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠে কাঞ্চনমালা এলাকার রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় উরফের সঞ্জু।

আচমকা এই রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় চড়াও হয় শ্যামল দাসের উপর, এমনকি সঞ্জয় রায় শ্যামল দাসের উপর আক্রমণ চালায়, ঠিক সেই সময় সঞ্জয় রায়ের ভাগিনা সুমন সাহা মামার সাথে মারধরে সহযোগিতায় হাত বাড়ায়।

রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয় গাড়ি চালক শ্যামল দাস।

শ্যামল দাস মামা ভাগিনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন শ্যামল দাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সঞ্জয় রায়ের বড় ভাইয়ের কাছে তৎক্ষণাৎ সেই বিচার চায়।

কিন্তু তার বড় ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি বরং সঞ্জয় রায়ের ভাতিজা শ্যামল দাসের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ।

পরে শ্যামল দাসের স্ত্রী আহত শ্যামল দাসকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে।

বৃহস্পতিবার গভীর রাতে আহত সম্বল দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় উরফের সঞ্জু প্রায়ই নাকি শ্যামল দাস কে প্রান নাশের হুমকি দিত।

আহত শ্যামল দাসের স্ত্রী জানিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহা প্রাণে মারার জন্য শ্যামল দাসের উপর এই হামলা সংঘটিত করে।

এদিন আহত শ্যামল দাসের স্ত্রী আরও জানিয়েছেন শুক্রবার অভিযুক্তদের নাম উল্লেখ করে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করবেন।

Leave a Comment