খোয়াই জেলা সফরে রাজ্যপাল

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৫: উত্তর ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার খোয়াই সফরে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

এদিন প্রথমে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের প্রাঙ্গণে গার্ড অফ অনারের মাধ্যমে রাজ্যপালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে।

পরবর্তীতে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের জলখাবার গ্রহণ করেছে। জলখাবার সেরে খোয়াই জেলার সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি প্রথমেই গৌরনগর, বেলছড়া,বগাবিল,খেংরাবাড়ী,সীমন্ত এলাকা পরিদর্শন করেন।

এদিন খোয়াই সফরে এসে সাংবাদিকদের মখমুখী হয়ে তিনি বলেন, কেন্দ্র সরকারের নির্দেশ মোতাবেক তিনি উত্তর ত্রিপুরা জেলা সফর করেন এবং জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে।

কেন্দ্র সরকারের প্রকল্প গুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখেন।বিশেষ শিক্ষা স্বাস্থ্য এস এইচ জি প্রকল্প গুলোর উপর বিশেষ নজরদারি করেছেন নরেন্দ্র মোদীর নির্দেশ মোতাবেক।

সেই মোতাবেক উত্তর ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার সকালে খোয়াই সফরে আসেন তিনি তবে এদিন খোয়াই জেলার কোন গ্রাম পরিদর্শন করবেন না।

আগামী মাসে ফের খোয়াই সফরে আসবেন এবং খোয়াই জেলার বিভিন্ন গ্রামাঞ্চল পরিদর্শন করে কেন্দ্র সরকারের প্রকল্প গুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখবেন।

তবে এদিন শুধুমাত্র খোয়াইয়ের সীমান্ত এলাকা গুলো পরিদর্শন করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

Leave a Comment