প্রগতি ত্রিপুরা, ০৬ নভেম্বর, ২০২৫: রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু মাঝ বয়সী মহিলা! মৃতার নাম দীপ্তি দাস (৪৩)। মহিলার বাপেরবাড়ি আগরতলা প্রতাপগড়। স্বামীর বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়।
স্বামী শ্রীকৃষ্ণ দাস গোমতী জেলা হাসপাতালে ফার্মাসিস্ট। স্থানীয়দের থেকে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালবেলা স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতঃ ভ্রমণে বেরিয়ে যায়।
শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমনে বেরিয়ে যাওয়ার পর সকাল প্রায় ছয়টা নাগাদ হঠাৎই শ্রীকৃষ্ণ দাসের বাড়ির গেটের সামনে আগুন দেখে এলাকাবাসীরা ছুটেছুটি করতে থাকেন। সে সময় এলাকাবাসীরা দেখতে পায় শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী দীপ্তি দাস অগ্নিদগ্ধ অবস্থায়।
মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এলাকাবাসীরা খবর দেওয়া হয় শ্রীকৃষ্ণ দাস কে, তৎক্ষণা দৌড়ে এসে স্ত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
পরবর্তীতে খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তর কে, তৎক্ষণাৎ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপুরা স্টেট ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটতে পারে, তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, দীপ্তি দাস স্বভাব শান্ত ছিলেন। তিনি ঘর থেকেও বেরোতেন না। উনার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষজন।








