প্রগতি ত্রিপুরা, ০৬ নভেম্বর, ২০২৫: রাজ্যসরকার চাইছে কৃষকদর আয় দ্বীগুন করতে। রাজ্যসরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষিদপ্তর। বর্তমান সময়ে পুরুষরা কৃষিকাজ করে যাচ্ছে।
পুরুষদের পাশাপাশি পরিবারের মহিলাকে কৃষি কাজে প্রশিক্ষন প্রদানে বিশেষ উদ্দ্যোগ নিলো জোলাইবাড়ী কৃষিদপ্তর। মূল লক্ষ্য কৃষিকাজে মহিলাদের আগ্রহ বাড়ানো ও কৃষকদের আয় দ্বীগুন করা।
এই লক্ষ্যকে সামনেরেখে বৃহস্পতিবার জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়কের কার্যালয়ে কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্দ্যোগে জোলাইবাড়ীর দুইটি ক্লাষ্টারের মহিলাদের নিয়ে জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদনের প্রশিক্ষন প্রদান করা হয়।
এই কর্মশালায় কিভাবে জৈবিক পদ্বতিতে কৃজিষ ফসল উৎপাদন করাযায় ও জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদন করলে কি কি উপকারিতা রয়েছে তানিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাশেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা কৃষকদের হাতে জৈবিক পদ্বতিতে কৃষিজফসল উৎপাদনের বিভিন্ন সামগ্রী বিতরন করেন।
জোলাইবাড়ী কৃষিদপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইসচেয়ারম্যান কেশব চৌঁধুরী, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ ও জোলাইবাড়ী কৃষিদপ্তেরের এগ্রিষ্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত।
আজকের এই কর্মশালা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। কৃষিদপ্তরের কার্যালয়ে আয়োজিত আজকের এই কর্মশালায় উপস্থিত মহিলাকৃষকদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।








