তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন মোট ৩৯ জন ভোটার

প্রগতি ত্রিপুরা, ০৬ নভেম্বর, ২০২৫: বৃহস্পতিবার বিকেলে ২৯-নং কৃষ্ণপুর মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে তুইকর্মা এডিসি ভিলেজের দেবেন্দ্র হাতি তথা দেবেন্দ্র বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এক উজ্জ্বল যোগদান সভা। সভায় তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন মোট ৩৯ জন ভোটার।

নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, পাশাপাশি উপস্থিত ছিলেন এম.ডি.সি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন,“বিজেপি একটি সংস্কারবদ্ধ রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য জনস্বার্থে কাজ করা।

কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও জীবিকার উন্নয়নে আজ ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।”তিনি আরও জানান, PM-JANMAN, PMVKY, PMAAGY-এর মতো প্রকল্পগুলি জনজাতি সমাজের জীবনমান উন্নয়নের দিকচিহ্ন স্থাপন করেছে।

পাশাপাশি TRESP প্রকল্প, ধরতি আভা জনভাগীদারি অভিযান ও আদি সেবা কেন্দ্র উদ্যোগের মাধ্যমে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় অবকাঠামো, শিক্ষা ও সামাজিক কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী বিকাশ দেববর্মা আশ্বাস দেন, তুইকর্মা ADC এলাকায় আগামী দিনে একটি একলব্য বিদ্যালয় স্থাপন করা হবে, যাতে এলাকার জনজাতি ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষার সুযোগ পায়।

সভাস্থলে জনতার উচ্ছ্বাসে ভরে ওঠে দেবেন্দ্র বাজার। বিজেপির পতাকা হাতে নতুন সদস্যদের মুখে তখন একটাই বার্তা— উন্নয়নের পথে আস্থা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা-র নেতৃত্বেই গড়ে উঠছে আত্মনির্ভর ও সমৃদ্ধ ত্রিপুরা।

Leave a Comment