প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫:। BMS অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল ধর্মনগর মহকুমা প্রশাসন!আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক।
উত্তর জেলায় বিএমএস কার্যালয়ে প্রশাসনের তালা—শ্রমিক গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ।
বুধবার দুপুরে প্রশাসনের নির্দেশে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) উত্তর জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে সিল করে দিল মহকুমা প্রশাসন।
উপস্থিত ছিলেন ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম,মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ পুলিশ ও টিএসআর বাহিনী।
অতিরিক্ত মহকুমা শাসক জানান,আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যালয়টি বন্ধ থাকবে বলে তিনি জানান,অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম।
উল্লেখ্য,শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধের জেরে সম্প্রতি শহরজুড়ে একাধিকবার অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল।
অবশেষে প্রশাসনের এই হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হবে বলে আশা করছেন শহরবাসী।








