রাষ্ট্রীয় লোক দল এ (RLD) যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী মণীন্দ্র রিয়াং

প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৫:। দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মণীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল (RLD)-এ।

দলের সর্বভারতীয় নেতৃত্ব উনার অভিজ্ঞতা, ত্যাগ ও জনমুখী কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনাকে ত্রিপুরা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে।

শ্রী রিয়াং বলেন, “ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, শান্তি ও স্বশাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি রাষ্ট্রীয় লোক দলে (RLD) যোগ দিলাম।

দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি আন্তরিকভাবে পালন করব।”এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত RLD কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শ্রী রিয়াং বলেন, আগামী ADC (Autonomous District Council) নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সংগঠন সম্প্রসারণ, গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব গঠন ও আদিবাসী অঞ্চলে উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে।

RLD-এর নেতৃত্ব আশাবাদী যে মণীন্দ্র রিয়াং-এর নেতৃত্বে দল ত্রিপুরায় নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবে এবং রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা নেবে।

Leave a Comment