নও জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্ণ ও ডিওয়াইএফআই এর ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বই উৎসব

প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৫:। নভেম্বর মাসে নও জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্ণ ও ডি ওয়াই এফ আই এর ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার থেকে তিন দিনব্যাপ ছাত্র যুব ভবনে বই উৎসবের সূচনা করেন প্রাক্তন চেয়ারম্যান টিপিএসসি অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত।

১৯৮০ সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে ১ থেকে ৩ নভেম্বর সম্মেলনের মধ্য দিয়ে ডি.ওয়াই.এফ.আই-র প্রতিষ্ঠা হয়েছিল।

তাই এই গুরুত্বপূর্ণ তিন দিন বই উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বই উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

জিরানিয়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, আজকে বই উৎসবের উদ্বোধন করেছেন অধ্যাপিকা আলপনার সেনগুপ্ত।

২ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় বই উৎসবের মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার। ৩ নভেম্বর বিকাল সাড়ে ৫ টা থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি আরো বলেন, দেশে ঘৃণা রাজনীতি ছড়িয়ে দিচ্ছে বিজেপি। তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি, তর্ক, বিজ্ঞান হারিয়ে যাচ্ছে।

এগুলি ফিরিয়ে আনতে এই বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরো বলেন দেশে বই বিরোধী ফ্যাসিস্ট, বই বিরোধী আর এস এস, বই বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই করার অন্যতম মঞ্চ হল এই বই উৎসব।

তাছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ বনিক, সম্পাদক নবারুন দে সহ ও অন্যান্যরা। পাশাপাশি এই দিন ডি ওয়াই এফ আই জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।

Leave a Comment