প্রগতি ত্রিপুরা,৩০ অক্টোবর,২০২৫: ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারিকরণ ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে।
উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা সুদীপ দত্ত তিনি সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এমপ্লায়িস ফেডারেশন অফ ইন্ডিয়া।তাছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত এবং সভাপতি মানিক দে সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠান রাজ্য CITU দল, এবং ইলেকট্রিক্যাল এমপ্লায়িস ফেডারেশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে করা হয়। বৃহস্পতিবার সি আই টি ইউ এবং ই ই এফ আই-এর যৌথ উদ্যোগে বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার ও বিদ্যুতের অস্বাভাবিক মাশুল বৃদ্ধির প্রতিবাদে এক গন কনভেনশন অনুষ্ঠিত হয়।
ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বক্তব্য রেখে বলেন, সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। বিদ্যুৎ-এর অধিকার মানুষের জিবনের একটি মৌলিক অধিকার।
এই অধিকারের উপর হামলা হলে সাধারন মানুষকে তা জানতে হবে। ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রে অনেক গুলি পরিবর্তন হয়ে গেছে। ফলে মানুষ এখন জানতে চায় আগামী দিনে তার উপর কোন ধরনের নতুন হামলা আসতে চলেছে।
দেশের বিদ্যুৎ বন্টন নিগমগুলি প্রচুর দেনায় ডুবে গেছে। বর্তমানে এই বন্টন কোম্পানিগুলির ঋণ রয়েছে সাত লক্ষ কোটি টাকা। এর জন্য কেন্দ্র সরকার এক লক্ষ কোটি টাকার প্যাকেজ আনতে চলেছে।
কিন্তু এর জন্য বিদ্যুৎ বন্টন নিগমের ২০ শতাংশ সম্পদ বেসরকারিকরণের হাতে তুলে দিতে হবে। কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকার গুলিকে এই নিয়ম বেধে দেওয়া হয়েছে। এর নিয়ম মানতে পারলেই তাদের ঋণ মুকুবের জন্য অর্থ দেবে কেন্দ্র সরকার।








