প্রগতি ত্রিপুরা,৩০ অক্টোবর,২০২৫: পদ্মবিল কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় চলতি অর্থবছরে সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন প্রকল্পে পদ্মবিল ব্লক এলাকার মোট ৮৫ জন জনজাতি কৃষককে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এই প্রকল্পে ৩৮০০ টাকা ভুর্তকিতে ৩০ জন কৃষককে ব্যাটারি চালিত স্পেয়ার মেশিন, ১ লক্ষ টাকা ভর্তুকিতে ৫ জনকে পাওয়ারটিলার মেশিন এবং ৬৩ হাজার টাকা ভর্তুকিতে ৫০ জন কৃষককে ৫০টি পাওয়ার উইডার মেশিন বিতরণ করা হয়েছে। তাতে মোট ৩৩ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে। পদ্মবিল কৃষি মহকুমা তত্ত্বাধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








