প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৫: প্রতিবেশীর পেটে ছুঁড়ি মারার অভিযোগে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয় এক যুবক।
তার নাম সঞ্জিত নাহা, বয়স ৩৬। ঘটনা বিশ্রামগঞ্জ ইটভাট্টা এলাকায়। গত ২৭ অক্টোবর রাতের বেলায় হঠাৎ করে সনজিৎ নাহা এলাকারই প্রতিবেশী মধুসূদন দাসের পেটে ছুড়ি ঢুকিয়ে দেয়।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সঞ্জিত নাহাকে আটক করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করা হয় মধুসূদন দাসের পরিবারের তরফ থেকে। মামলা নম্বর ২৫ /২০২৫ আন্ডার সেকশন ১১৮ (২) ১০৯ (১) অভিযুক্ত সঞ্জিত নাহাকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হয়।
তার বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ ছিল ।সে সাজাপ্রাপ্ত আসামী জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। মধুসূদন দাসের আঘাত গুরুতর বলে জানিয়েছেন ওসি অজিত দেববর্মা।








