ব্রহ্মকুন্ড মেলা: প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর, ২০২৫: রাসপূর্ণিমা উপলক্ষ্যে আগামী ৫-৭ নভেম্বর ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। আজ ব্রহ্মকুন্ড গ্রামপঞ্চায়েত কার্যালয় সংলগ্ন শিব মন্দিরের নাট মন্দিরে এ উপলক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ ও অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, সমাজসেবী বিনোদ দেববর্মা প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে মেলায় বিভিন্ন দপ্তরের উদ্যোগে প্রদর্শনী মন্ডপ খোলা হবে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ সাব কমিটিগুলিকে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য পরামর্শ দেন। তিনি মেলাকে সর্বাঙ্গীন সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment