বোলেরো গাড়ির ধাক্কায় স্কুটি চালকসহ আহত তিন

প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত তিন জন। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সাব্রুম মহকুমা অন্তর্গত কলাছড়া কালাপানিয়া ন্যাচারাল পার্ক সংলগ্নে।

ঘটনা বিবরণী জানা যায় আর সন্ধ্যা আনুমানিক প্রায় ৫.৩০ নাগাত কলাছড়া ন্যাচারাল পার্কের সামনে TR08G6409 নাম্বারের একটি স্কুটির পেছনে একটি বোলেরো গাড়ী সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ।

এতে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা রেলিংয়ে ধাক্কা দে এতে বাইকে থাকা দুই আরোহী এবং রেলিংয়ে বসে থাকা একজন আহত হয়।

রজনীকান্ত ত্রিপুরা বয়স ২০ বছর এবং অমিত ত্রিপুরা বয়স ২১ বছর গুরুতর আহত হয় এবং রেলিং এ থাকা সুজয় দাস বয়স ২০।

প্রত্যক্ষদর্শীরা মনুবাজার অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দিলে আহতদের কে কলা ছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা ব্যাগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেয়। ঘটনা তদন্ত করছে মনুবাজার থানার পুলিশ।

Leave a Comment