প্রতারণার শিকার একজন ট্রান্সজেন্ডার নারী

প্রগতি ত্রিপুরা, ১৫ অক্টোবর, ২০২৫। গত ১৫ ই আগস্ট ট্রান্সজেন্ডার নারী কমলিকা দাস পশ্চিম থানা একটি মামলা করে যে জলিল মিয়া নামে রাজনগরের এক ব্যক্তি যে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে কমলিকা দাস কে বিয়ে করবে বলে তার বাড়িতে নিয়ে যায়।

সেখানে গিয়ে কমলিকা দাস দেখতে পায় জলিল মিয়া পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে। তিনি সেখান থেকে চলে আসতে চাইলে উনাকে তিন দিন বাড়িতে বেঁধে রেখে দেয় তারা।

পরবর্তীতে কোনরকম ভাবে মুক্ত হয়ে পশ্চিম থানা এসে মামলা করেন তিনি। পুলিশ তদন্তে জলিল মিয়ার বাবাকে আটক করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে জলিল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আজ পশ্চিম থানা এ ব্যাপারে বিস্তারিত জানায় সদর এইচডিপিও দেবপ্রসাদ রায়।

Leave a Comment