রাস্তা সংস্কারের দাবিতে মেলাঘর -সোনামুড়া মূল সড়ক অবরোধ করলো এলাকাবাসী!

প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। উদয়পুর মাতারবাড়ি থেকে সোনামুড়া সীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তার কাজ হাতে নিয়েছে বহি রাজ্যের ঠিকাদারী সংস্থা, এ রাস্তার কাজ চলছে একদম ধীরগতিতে।

দেখা গেল সোনামুড়া থেকে বটতলী বাজার পর্যন্ত রাস্তার কাজ পিচ দিয়ে এগিয়ে আসলেও কিন্তু বটতলির বাজারের পরের জায়গা থেকে মেলাঘর ইন্দিরানগর সরদার বাড়ি মসজিদ সংলগ্ন এই সড়কের কাজ একেবারে স্লো গতিতে চালিয়ে যাচ্ছে।

মেলাঘর অংশে আগের রাস্তার কোন চিহ্ন নেই, পুরা রাস্তায় লন্ডভন্ড করে দিয়েছে। যার ফলে এই রাস্তার বালু গিয়ে পড়ে রাস্তা লাগুয়া বাড়িতে, রাস্তাতে জল দিচ্ছে না, যদি জলের ব্যবস্থা থাকত এমন অবস্থা হতো না।

অভিযোগকারীদের অভিযোগ রাস্তার বালুর জন্য, তারা নাকি ঘরে ভাত খেতে পারেন না। তাই তারা বাধ্য হয়ে আজকে ইন্দ্রনগর কুলুনি এলাকা পুরুষ মহিলারা একত্রিত মিলে রাস্তা অবরোধে নামে।

পরবর্তীকালে ঠিকেদারই এক সংস্থার কর্তৃপক্ষ পাঁচ দিনের সময় চেয়ে অর্থাৎ রাস্তা পাঁচ দিনের মধ্যেই পিচ করে দেবে এই আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

Leave a Comment