অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর,২০২৫: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে আজ হুইলচেয়ার দান করলেন এসআইএস সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড-এর কর্তৃপক্ষ।
জিবিপি হাসপাতালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আজ দু’টি হুইলচেয়ার প্রদান করা হয়। জিবিপি হাসপাতালে রোগীদের পরিষেবা প্রদানের জন্য এই হুইলচেয়ারগুলি ব্যবহার করা হবে।
এই হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন ও বিধায়ক মীনা রাণী সরকার, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর (ডাঃ) অনুপ কুমার সাহা, জিবিপি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ কনক চৌধুরী, জিবিপি হাসপাতালের আরএমও ডাঃ বিধান গোস্বামী, জিবিপি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডাঃ) সঞ্জীব কুমার দেববর্মা এবং এসআইএস সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ত্রিপুরা শাখার ব্রাঞ্চ হেড রাজেশ কুমার শর্মা প্রমুখ।
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের পক্ষ থেকে এই হুইলচেয়ার প্রদানের জন্য এসআইএস সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে এ সংবাদ জানানো হয়েছে।








