নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় ধরা পড়লেন এই পাকিস্তানী মহিলা

প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৫। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় ধরা পড়লেন পাকিস্তানী মহিলা।

গ্রেপ্তার হওয়া সেই পাকিস্তানি মহিলারা নাম সাহিনা পারভিন। জানা যায়, নেপালে নেশা সংক্রান্ত মামলায় পনেরো বছরের জেল হয় ধৃত মহিলার।

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা  বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন।

অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করেছে। যদিও পুলিশ সূত্রে খবর ওই মহিলা একাধিকবার ওনার পরিচয় গোপন করার চেষ্টা করেছে।

বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কারণ বিষয়টি নিয়ে পুলিশ কোন ভাবেই গাফিলতি করতে চাইছে না।

আসলে নেপালের জেল থেকে পালিয়ে ত্রিপুরায় এসেছে, নাকি অন্য কোন মতলব রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের আনাগোনা নিয়ে গোটা দেশেই স্বরাষ্ট্র দপ্তর সজাগ রয়েছে।

Leave a Comment