প্রগতি ত্রিপুরা, ৪ অক্টোবর, ২০২৫। গরু চুরিতে নিঃস্ব পরিবার। ঘটনা চড়িলাম আড়ালিয়া গ্রামের রাজীব কলোনী এলাকায়।
অসহায় এক গৃহস্থের গোয়াল ঘর ফাঁকা করে দিলো চুরের দল।ঘটনা শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের রাজিব কলোনি এলাকায়।
অসহায় সেই দরিদ্র কৃষকের নাম খোকন চৌধুরী।সে জানায় তার একটি দুধের গাভী সহ বড় একটি বাছুর গতকাল রাতে চুরি করে নিয়ে যায় চুরের দল।
এই গবাদি পশু লালন-পালন করেই চলে তাদের সংসার এবং তাদের ছেলে মেয়ের লেখাপড়া। একই কথা জানিয়েছেন তার স্ত্রী গৌরী চৌধুরী।
বিশালগড় থানার পুলিশ শনিবার দুপুরে তাদের বাড়িতে আসে। বিশালগড় থানার পুলিশ ঘোটা ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।
দুটি গবাদি পশুর জন্য চোখের জল ছেড়ে দিয়েছেন অসহায় দিনমজুর খোকন চৌধুরী এবং তার স্ত্রী গৌরী চৌধুরী।








