সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলায় আহত তিন

প্রগতি ত্রিপুরা, ৩ অক্টোবর, ২০২৫। জমি সংক্রান্ত ঝামেলায় অস্ত্র নিয়ে হামলা! আহত চারজন!! ঘটনা উদয়পুর ছাতারিয়ায়।

জানাযায়, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ উদয়পুর ছাতারিয়া এলাকায় জায়গার সম্পত্তিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ায় শাহানুর রহমান ও তার স্ত্রী সহ পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পিশাতো ভাই আক্তার হোসেন সহ আক্তার হোসেনের চার ছেলে শাহ আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শরীফ হোসেন, আলমগীর হোসেন এবং মেয়ের জামাই তাকিস মিয়া মিলে।

আহত রক্তাক্ত অবস্থায় চারজন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে । এদিকে খবর পেয়ে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ গোমতী জেলা হাসপাতাল।

সেখানে রাধাকিশোরপুর থানার পুলিশ এএসআই অজুত মিয়া তদন্ত করার জন্য যায় ছাতারিয়া এলাকায় আক্তার হোসেনের বাড়িতে।

সেখানে গিয়ে রাধাকিশোরপুর থানার এ এস আই অজুত মিয়া সহ এলাকার জনপ্রতিনিধি প্রধান মিলে মীমাংসা করার চেষ্টা।

তাছাড়া সংবাদ প্রতিনিধিরা ছাতারিয়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে আক্তার হোসেনের পরিবারের লোকেরা জানিয়েছেন পুলিশ ও প্রধান বলেছিল কোন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আসলে কোন কিছু ধরনের সাহায্য না করার জন্য বলেন।

ওইপুলিশ এবং এলাকার জনপ্রতিনিধি প্রধান মিলিয়ে কি ধামাচাপা দিতে চাইছে?

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী