ফেন্সিডিল সহ গ্রেফতার এক

প্রগতি ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে, যাত্রাপুর থানার টহলদারি এবং নজরদারি যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে।

বিশেষ করে থানা এলাকার সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি যেন শান্তিপূর্ণ থাকে তার জন্যেই এই ধরনের তৎপরতা শুরু হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন একান্ত সাক্ষাতে জানান, শুধু তাই নয়!

ওসি জানিয়েছেন, ২৬ শে সেপ্টেম্বর গোপন খবরের ভিত্তিতে রাত আটটার পর দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার দাউদরানি পাড়ায় অভিযান চালিয়ে খোরশেদ আলমের বাড়ি থেকে বেশ কিছু নেশা সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি জানিয়েছেন বাড়ির মালিকেও আটক করা হয়। ওই ব্যক্তির বাড়ির বসত করে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

নেশা সামগ্রী গুলি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করে রাতেই তাকে সহ থানায় নিয়ে আসা হয়। ওসি জানিয়েছেন, খোরশেদ আলম (40) ও তার পিতা আলকা মিয়া।

গোপন খবরটি নাকি তড়িঘড়ি ওসির নেতৃত্বে দুই সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, বেশ কিছু টি এস আর জোয়ান এবং পুলিশ কনস্টেবল সহ একাধিক এস পি ও জোয়ান সহ যৌথ বিশাল বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নেশা সামগ্রী সহ বাড়ির মালিককে।

ওসি আরো জানান, এমন খবর পেলে তড়িঘড়ি গিয়েই অভিযান চালানো হবে।

Leave a Comment