মহা পঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চাম্পামুড়া বাজারে ভ্যারাইটিজ দোকান!

প্রগতি ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫। ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা ঘটনা শনিবার সকালে।বাজার ব্যবসায়ীদের তৎপরতায় অল্পতে রক্ষা পায় বাজারে অল্পেতে রক্ষা পেলো বাজারে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।

জানাগেছে কমলাসাগর চাম্পামুড়া বাজারে সাহা  ভ্যারাইটিজ দোকানের মালিক ভবতোষ সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুর আরাধনার পরে জলন্ত ধুপকাঠি দোকানের মধ্যেই রেখে দেয় কিন্তু সতর্কতার অভাবে এই জ্বলন্ত ধুপকাঠি থেকে দোকানে হঠাৎ আগুন লেগে যায়।

দোকানের মালিক ভবতোষ সাহা ওনার দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।উনার চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে।

তবে নিজের দোকানের আগুন নিভাতে গিয়ে দোকান মালিক ভবতোষ সাহা আহত হন। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে।বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে।

হখবর পেয়ে বিশালগড় অগ্নিপথ দপ্তরের একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে,কিন্তু আশার পথে উত্তম ভক্ত চৌমুনী সংলগ্ন একটি বেসরকারি স্কুলের বেশ কিছু গাড়ি রাস্তায় ট্রাফিক জাম লাগিয়েছিল যার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যায়।

যদিও পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে চাম্পামুড়া বাজারে তড়িঘড়ি ছুটে আসেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় ঘোটা চম্পামুরা বাজার।

এদিন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ভবতোষ সাহার ছেলে এবং বাজার কমিটির এক পদাধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে জানান এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ,পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Leave a Comment