তিনটি অর্থবছরে রাজ্যে ওবিসি সম্প্রদায়ের ৯৬ হাজার ৭৯৯ জন ছাত্রছাত্রী স্টাইপেন্ড পেয়েছে: ওবিসি কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, ২০২৫: ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদানের বিষয়টি কেন্দ্রীয় প্রকল্পের আওতাধীন। গত তিনটি অর্থবছরে রাজ্যে ওবিসি সম্প্রদায়ের ৯৬,৭৯৯ (ছিয়ানব্বই হাজার সাতশ নিরানব্বই) জন ছাত্রছাত্রী স্টাইপেন্ড পেয়েছে।

আজ বিধানসভায় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের এক প্রশ্নের লিখিত উত্তরে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এই তথ্য জানান।

অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা জানান, গত তিনটি আর্থিক বছরে ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বাবদ ব্যয় হয়েছে ৮৮৮৫.৫৫ লক্ষ টাকা।

মন্ত্রী শ্রীমতি চাকমা জানান আরও ৩৩,৭৭৭ (তেত্রিশ হাজার সাতশ সাতাত্তর) জন ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এতে আনুমানিক ৪১৪৬.৬৯ লক্ষ টাকা ব্যয় হতে পারে।

Leave a Comment