ব্যতিক্রমী আয়োজনে তৃতীয় লিঙ্গের নাগরিকরা, শান্তির বাজারে অনন্য দৃষ্টান্ত

প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তির বাজার পাঞ্জাব ন্যাশানাল ব্যঙ্ক সংলগ্ন এলাকায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করলো ভারতীয় মজদূর সংঘ অনুমোদিত সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সদস্যরা।

সমস্ত ধর্মীয় রিতিনিতি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এইপূজা সংগঠীত করাহয়।

এইবছর অটোরিক্সা মজদুর সংঘের আয়োজিত অনুষ্ঠানে যোগদানকরেন অর্ধনারীরা। এইপূজায় উনাদের উদার মানসিকতার পরিচয় দেন।

অর্ধনারীদের উদ্দ্যোগে শান্তির বাজারে বসবাসকারী গরীব অংশের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরন করাহয়। এইধরনের কর্মসূচী বিগতদিনে দেখতেপাননি শান্তির বাজারবাসী।

পূজারদিন রাতে অর্ধনারীদের উদার মানসিকতার পরিচয় পান শান্তির বাজারের লোকজনেরা। এইকর্মসূচী সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে এক অর্ধনারী বিস্তারিত তুলেধরেন।

তিনি জানান আগামীদিনে এইধরনের সামাজিক কর্মসূচী করার ইচ্ছেআছে। পূজারদিন রাতে অর্ধনারীদের এইধরনের কর্মসূচী দেখে সকলে উনাদের ধন্যবাদজানান।

Leave a Comment