যুবকের লালসার শিকার মানসিক ভারসাম্যহীন মহিলা !

প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: বিকৃত মানসিকতার যুবকের যৌন লালসা —মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ।

ঊনকোটি জেলার কৈলাসহর কোর্ট চত্তর সংলগ্ন তাজ হোটেলের দোতলায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

সিসি টিভি ফুটেজে ধরা পড়া এই পাশবিক দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ।

আদালতে কাজে আসা হাসিব আলি জানান, টিফিন দোকানদার গুলজার হুসেন তাকে ফুটেজ দেখান।

সেখানে দেখা যায়—১৪ ও ১৫ তারিখে এক যুবক ঘুমন্ত মহিলাকে ধর্ষণ করছে।

হাসিব অবিলম্বে মহিলা থানায় খবর দেন এবং দোষীর কড়া শাস্তি দাবি করেন।

অভিযুক্তের ছবি স্পষ্ট হলেও পরিচয় এখনো জানা যায়নি।

এক অসহায় মহিলার উপর এহেন নৃশংসতা সমাজের নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মনে করছেন সকলে।

সাধারণ মানুষের সোজাসাপটা দাবি—“দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Leave a Comment