প্রগতি ত্রিপুরা, ১৬ই সেপ্টেম্বর ২০২৫: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে বিশালগড় জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা শাসকের নিকট একাধিক বিষয়ের ডেপুটেশান।
বিঅবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া ন্যায্য মজুরি প্রধান নিশ্চিত করতে হবে, শারদোৎসব পূর্বেই রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী, কৃষিজীবী, দুস্থ পুরুষ-মহিলাদের ন্যূনতম দশ দিনের কাজের ব্যবস্থা করতে হবে।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত 6 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট যে রাজ্যের জনস্বার্থ সম্বলিত অন্য সব দাবির সাথে এই দুটি দাবি উল্লেখ করা হয়েছিলো।
মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন যে শারদোৎসবের পূর্বে এই দাবিগুলি সম্পর্কে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
তাই বিশালগড় জেলার কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের নিকট দ্রুত দাবি গুলি যেন পূরণ করা হয় সে দাবিতে ডেপুটেশান প্রদান করা।
এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী, কংগ্রেস নেতা কেশরাম দেববর্মা, টিটু আহমেদ, আয়নাল হক সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।







