কুমারঘাটে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ব্যাপক ক্ষতি

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫: ঘটনা বিবরনে জানা যায় সোমবার রাতে কুমারঘাট পুরপরিষদের সারদাপল্লী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেবের বাড়িতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয় এতে পুরো ঘরটি সম্পূর্ণ জলসে যায়।

কিভাবে আগুনে সূত্রপাত তাও কেউ বুঝে উঠতে পারেনি, তৎসঙ্গে নির্মল দেবের বাবা অমর দেব ও প্রতিবেশী কৃষ্ণ দেবের।বাড়ি মিলে মোট তিনটি ঘরে আগুনের ক্ষয়ক্ষতি শিকার হয়।।

এতে ঘরের সোনা -গয়না নগদ অর্থ নথি – বইপত্র সহ ঘরের অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কুমারঘাট অগ্নি নির্বাপক দফতরের কর্মী- পুলিশ প্রশাসন- জনপ্রতিনিধি কুমারঘাট এলাকার বিশিষ্ট সমাজসেবী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুনটি নিয়ন্ত্রণে আনে কিন্তু ঘরের কোন কিছু উদ্ধার করা যায়নি।

এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীতে আজ সকালে সমাজের স্বজন ব্যক্তি রাজনীতিক দলের ব্যাক্তিরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

এখন দেখার বিষয় প্রশাসননের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কি আশ্বাস প্রদান করে তা নিয়ে তাকিয়ে আছে এলাকার মানুষ। এবং যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তারাও সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আরজি জানিয়েছেন ।

 

Leave a Comment