কৈলাসহর মহকুমা হাসপাতালের লেবার রুমে অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক

প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা ! কৈলাসহর মহকুমা হাসপাতালের লেবার রুমে অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক।

প্রাণ বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ দুপুরে শহরের আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আতঙ্কে গর্ভবতী মহিলা, নবজাতক ও স্বজনরা ছুটোছুটি শুরু করেন। নামার সময় এক মহিলা সিঁড়িতে পড়ে গিয়ে পা মচকান।

দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মারসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, বহুদিন ধরে বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ হয়নি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটরের মাধ্যমে সরবরাহ চালু থাকা অবস্থায়ই এই শর্ট সার্কিট ঘটে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে এবং দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী