প্রতারক চক্রে আতঙ্কিত বিশালগড় !

প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: এবার প্রতারকদের ফাঁদে পড়লো অফিস টিলা এলাকার স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত, রবিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যকর্মী।

বেশ কয়েকদিন যাবত সিপাহীজলা জেলায় হোয়াটসঅ্যাপ অ্যাপের লিংকে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে সাধারণ জনগণ।

সরকারি দপ্তরে রোড ট্রাফিক চালান অ্যাপস লিংক মানুষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদেরকে সর্বস্বান্ত করে দিচ্ছে প্রতারক চক্র।

সেই লিংকে ক্লিক করলে ব্যাংক থেকে সমস্ত টাকা কেটে নিচ্ছে প্রতারক চক্র। হোয়াটসঅ্যাপ মাধ্যমে অন্যান্যদের কাছে টাকা দেওয়ার অনুরোধ জানাচ্ছে।

ইতিমধ্যেই প্রতারিত ব্যক্তিদের পক্ষ থেকে বিশালগড় থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে।

বিশালগড় থানার ওসি বিজয় দাস প্রতারক চক্রটিকে জালে তুলতে জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্তের whatsapp অ্যাকাউন্ট হ্যাক করে অন্যান্য বন্ধু আত্মীয়-স্বজনের কাছে টাকার দেওয়ার অনুরোধ পাঠাচ্ছে।

বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বিশালগড় থানায় পুলিশের ধারস্থ হয় অভিজিৎ দত্ত। এখন দেখার পুলিশ এই চক্রটিকে জালে তুলতে পারে কিনা।

জিএই প্রতারক চক্র কে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা মহাকুমা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে রয়েছে।

Leave a Comment