প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কাকরাবন থানার নাবালিকা অপহরণ মামলার আসামি।
দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়ানো ওই নাবালক আসামিকে। গতকাল রাতে সফল অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় কাকরাবন থানার পুলিশ।
ঘটনাটি ঘটে গত ২০শে জুন। কাকরাবন থানাধীন এলাকা থেকে এক নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। সোনামুড়া মহকুমার বাসিন্দা এক নাবালক।
হঠাৎ করে মেয়েটি নিখোঁজ হয়ে পড়লে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে কাকরাবন থানায় মামলাও রুজু হয়, মামলার নম্বর ৩৩/২০২৫।
অভিযোগ হাতে নিয়েই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাবালক অপহরণকারী বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে।
পুলিশ বারবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারছিল না। অবশেষে গতকাল রাতে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে, অভিযুক্ত নাবালক নিজ বাড়ি সোনামুড়া মহকুমায় আত্মগোপন করে আছে।
খবর পাওয়া মাত্রই কাকরাবন থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জয়ন্ত মালাকার নেতৃত্বে। পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।
অভিযুক্ত নাবালককে থানায় নিয়ে আসা হয়েছে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।
কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকার। এই ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
পরিবারের পক্ষ থেকেও পুলিশের এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।








