প্রগতি ত্রিপুরা, ১৩ই সেপ্টেম্বর ২০২৫: আবারও পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে কাঞ্চনপুরের SDM অফিস সংলগ্ন এলাকায় থাকা,,ব্লক টিলা হাই স্কুলে গভীর রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল।
শুক্রবার গভীর রাতে যখন বিদ্যালয় প্রায় ফাঁকা ছিল সেই সময় চোরের দল বিদ্যালয়ের ছাদ ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে,,আলমারি ভাঙচুর করে এবং একটি কম্পিউটার সহ বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
পাশাপাশি ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফিস হিসেবে সংগৃহীত কিছু নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষিকা রিতা চন্দ্র।
তিনি আরও জানান, শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকা চুরির ঘটনা দেখতে পান এবং তিনি দ্রুত কাঞ্চনপুর থানায় চুরির বিষয়টি যানালে বিদ্যালয়ে এসে উপস্থিত হন কাঞ্চনপুর থানার পুলিশ কর্তারা।
এদিকে গোটা বিষয় নিয়ে কাঞ্চনপুর থানার এসআই সর্বজয় রিয়াং জানান তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত চোরদের শনাক্ত করা যায়নি।
চুরির ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক যাতে এমন ঘটনা আর না ঘটে।।
এদিকে গোটা মহকুমার জুড়ে প্রশ্ন উঠছে আগেও তিনবার শান্তিপুর হাই স্কুলে চুরি কান্ড সংঘটিত করে চুলের দল পাশাপাশি গত মাসে কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ে চুরি কান্ড সংঘটিত হয়েছে তবে চোরদের ধরতে আজ পর্যন্ত ব্যর্থ কাঞ্চনপুর থানার পুলিশ ।।







