প্রগতি ত্রিপুরা, ১১ ই সেপ্টেম্বর ২০২৫: তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় বৃহস্পতিবার সাত সকালে এক অস্বাভাবিক ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গ্রামবাসী! অভয় সরকার (২৮) নামের এক যুবক নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয়েছে।
স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে তৈরি করি অভয়’কে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।
তবে পারিবারিক অশান্তি, মানসিক চাপ কিংবা অন্য কোনো ব্যাক্তিগত কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। যদিও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








