গার্ধাং এস বি স্কুলের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় নিপুন র‌্যালি।

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর, ২০২৫। নিপুন ত্রিপুরা মিশনের তৃত্বীয় বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা ওদপ্তরের উদ্দ্যোগে তিনমাস ব্যাপী একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়।

এই কর্মসূচীর মধ্যে রয়েছে শিক্ষক অভাভাবক আলোচনাসভা, ছাত্র ছাত্রীদের শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের নিয়ে শিক্ষা প্রদানের বিশেষ দিকগুলো আলোচনা করা ও র‌্যালি সংগঠীত করা।

এই কর্মসূচীর অঙ্গহিসাবেবৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার গার্ধাং এস বি স্কুলে অনুষ্ঠীত করাহয় নিপুন র‌্যালি।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিভিন্ন পোষাক পরিধান করিয়ে সাজিয়ে তোলে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে এই র‌্যালি সংগঠীত করাহয়।

বিদ্যালয় থেকে র‌্যালিটি শুরুহয়ে গার্ধাং কালী বাজারে কালীমন্দির প্রাঙ্গনে এসে এই র‌্যালির সমাপ্তি হয়। বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সরকারের প্রচেষ্টায় সুন্দরভাবে এই র‌্যালিটি সংগঠীত করাহয়।

র‌্যালির বিভিন্ন দিকগুলো সংবাদমাধ্যমের সামনে তুলেধরেন শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার।

তিনি জানান শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের অধীনে সমস্ত বিদ্যালয়ে এই কর্মসূচী পালন করাহচ্ছে।

আজকের র‌্যালিতে উপস্থিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment