বাইকের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর, ২০২৫। ১৮ বছরের যুবকের বাইকের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক! গুরুতর আহত বাইক চালকও।

বুধবার রাতে দক্ষিণ জোলাইবাড়ি এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম চৈতন্য মল্লিক (৫৫) এবং আহত বাইক চালক শুভ্রজিৎ দত্ত (১৮)।

ঘটনার বিবরণী জানা যায় আজ রাত ৮ ঘটিকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে জোলাইবাড়ি সৎসঙ্গ আশ্রমে লগ্নে সাব্রুম থেকে আগরতলা গামী বাইক ও বাইসাইকেল মারাত্মক ভাবে সংঘর্ষ ঘটে ।

এতে বাইক চালক সব্রজিত দও ঘটনাস্থলে আহত হয় যার বাইক নাম্বার TR03A8294ওনার বাড়ি দক্ষিণ জোলাইবাড়ি এবং তার সঙ্গে চৈতন্য মল্লিকও আহত হয় উনার বাড়ি ও দক্ষিণ জোলাইবাড়ি।

বিকট শব্দে শুনতে পেয়ে এলাকার জনগণ জোলাই বাড়ি অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে জোলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক চৈতন্য মল্লিক শান্তির বাজার জেলা হসপিটালে রেফার করা হয় এবং মাঝপথে তার মৃত্যু হয় বলে জানান যায় এবং অপর আহত ব্যক্তিকেও শান্তিরবাজার জেলা হসপিটালে রেফার করে। ঘটনাস্থলে জোলাইবাড়ী ও বাইখোর থানার পুলিশ।

Leave a Comment