অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর, ২০২৫। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটো রিস্কা মজদুর সংঘ আগামী ৫ই সেপ্টেম্বর তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন করতে যাচ্ছে।
আরডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বাস টার্মিনালে বৃহস্পতিবার আগরতলার নাগের জলা পশ্চিম ত্রিপুরা অটো রিস্কাঅফিস গৃহে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক লিটন কর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন কে বানচাল করার লক্ষ্যে শোকজ হওয়া দুই মাস আগে নেশা কারবারি প্রাক্তন সভাপতি রাজিব বণিক অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
উনার এই অপপ্রয়াসে অটো শ্রমিকরা যেন কর্ণপাত না করেন তার আবেদন রাখেন ,পাশাপাশি উনার এই অপপ্রয়াসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন সামনে বিশ্বকর্মা পুজা এই পুজোতে সব ধরনের চাঁদা থেকে অটো শ্রমিকরা অব্যাহত থাকার আহ্বান রাখেন








