প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৫: রাজ্যের প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। জল জীবন মিশন ২.০ এর আওতায় পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তর সেই কাজ করছে।
এই প্রকল্পে চলতি অর্থবছরে এখনো পর্যন্ত রাজনগর ব্লকের ৪৯টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই ব্লক এলাকায় মোট বাড়ি রয়েছে ১৬ হাজার ২৯৮টি। এখনো পর্যন্ত ১৪ হাজার ৭৩ টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।
এরফলে ৯১.৯৯ শতাংশ বাড়ি পানীয় জলের সংযোগের আওতায় এসেছে। অবশিষ্ট বাড়িগুলিকে ক্রমান্বয়ে এই সংযোগের আওতায় আনা হবে। পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বিলোনীয়ায়স্থিত নির্বাহী বাস্তুকারের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








